বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বড়লেখা সীমান্তে ভারতীয় পাইপগান ও দুই রাউন্ড গু লি উ দ্ধা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়ন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গান্দাইল বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে অবৈধ ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজিবি সুত্রে জানা যায়, উপজেলার গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে একটি অস্ত্রের চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে গান্দাইল বিওপি হতে একটি বিশেষ টহলদল সন্ধ্যায় বর্ণিত স্থানে গমণ করে বিশেষ অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে রাত ৮ টায় সীমান্ত পিলার ১৩৮০ এর হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে মালিক বিহীন অবস্থায় ১ টি ভারতীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। বাংলাদেশ বর্ডারগার্ড বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়ন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান (এসইউপি) জানান, এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

তাছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যে কোন ধরণের অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!