বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি সিলেট ইসকনের নয় : এসমপি পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সিলেটে পাওয়া গেলো ইসকন মন্দির নয় এ যেন একেকটা অস্ত্রের গুদাম!’ লিখে ছড়িয়ে পড়া একটি ছবি সিলেট ইসকনের নয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন-অতিসম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করেছেন, যেখানে তারা দাবি করেছেন, ‘সিলেটে পাওয়া গেলো ইসকন মন্দির নয় এ যেন একেকটা অস্ত্রের গুদাম!’।
প্রকৃতপক্ষে এই ছবিটি সিলেটের ইসকন মন্দিরের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি একটি পুরোনো ছবি এবং অন্য কোনো স্থানের ঘটনা। সিলেট ইসকনের কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে আছে।
বিজ্ঞপ্তিতে যাচাই না করে এ ধরনের তথ্য শেয়ার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তি
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!