রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ফেসবুকে ছড়ানো বিএনপির ভুয়া প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে একটি ভুয়া প্রার্থী তালিকা পোস্ট করেছে।

তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটি বিএনপির দপ্তর থেকে পাঠানো হয়নি এবং এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রিজভী।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!