বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ফেঞ্চুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির সব কিছু পুড়ে ছাই

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও গ্রামের ব্যবসায়ী লাল মিয়া ও কাজল মিয়ার বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও  ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ করে বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইদ হাসান শুভ জানান, ঘরের দেয়াল ব্যাতিত সবই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা যাচ্ছেনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!