মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

পুলিশি সেবা পেতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন : আইজিপি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই বরদাশত করা হবে না।

এসব অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ঈদ শেষে নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান আইজিপি।

থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণের ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি। তিনি বলেন, পুলিশি সেবা পেতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন এবং হাসিমুখে থানার সেবা নিয়ে ফিরতে পারেন তা নিশ্চিত করতে হবে। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, নিরপরাধ কাউকে কোনোভাবেই হয়রানি করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!