মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের দেশে ফেরাতে উদ্যোগ নেয়া হবে : তদন্ত কমিশন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজন যারা দেশের বাইরে রয়েছে, তাদের ফেরাতে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন সরকার গঠিত তদন্ত কমিশন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পিলখানায় অনুষ্ঠিত কমিশনের প্রথম বৈঠক শেষে এ কথা জানান কমিশন প্রধান ও বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান।
তিনি বলেন, প্রথম বৈঠকে নিজেদের পদমর্যাদা ও তদন্ত কীভাবে এগোবে, সেসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তিন মাস সময়ের মধ্যে যতোটুকু সম্ভব স্বচ্ছতার সঙ্গে তদন্ত কাজ এগিয়ে নেয়া হবে।
কমিশনপ্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে বলে অভিযোগ আছে। এজন্য কারা এর পেছনে ছিল, তা খতিয়ে দেখে তাদের বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত কাজ চলবে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর সন্দেহভাজনদের অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। তাদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন। আর কমিশন মনে করলে যে কারও দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে। তবে কোনো দেশকে নির্দিষ্ট করে দায়ী করতে চায় না কমিশন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সোমবার (২৩ ডিসেম্বর) সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে কমিশনের সভাপতি করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!