শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজন করার পরামর্শ দিলেন বাসিত আলি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাব পড়ে দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে। বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

আপাতত এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কাল। এতে ফের আলোচনায় এসেছে পিএসএল পুনরায় শুরু করার বিষয়টি।

প্রথমে পিএসএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তা সম্ভব হয়নি। পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট।

তবে এবার দুবাই নয়, বাংলাদেশে পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজন করতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি।

তিনি বলেন, ‘যদি টুর্নামেন্টে কোন ঝামেলা সৃষ্টি হয় দয়া করে দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলোতে ক্লাবের ম্যাচগুলোতেও দর্শকের উপস্থিতি থাকে। এখানে আয়োজন করলে আর্থিক দিক থেকেও লাভবান হবে পিসিবি।’

পিএসএল কবে থেকে আবারও শুরু হবে তা এখনও জানা যায়নি। এবারের পিএসএলে বাকি এখনো ৮ ম্যাচ। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইতিমধ্যে বিদেশি খেলোয়াড়দের দুবাই এবং স্থানীয় খেলোয়াড়দের নিজ দেশে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে পিসিবি।

তবে যুদ্ধবিরতির পরও অঞ্চলজুড়ে উত্তেজনার রেশ থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে যেতে কিছু সময় লাগবে বলেই ধারণা বিশ্লেষকদের।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!