শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলবে ভারত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গুঞ্জন ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

তবে ভারতের জার্সিতে দেখা গেছে আয়োজক পাকিস্তানের নাম। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই খেলবেন রোহিত-কোহলিরা।

এবারের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে ‘হাইব্রিড মডেল’। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে নিয়ম অনুসারে জার্সিতে মূল আয়োজক পাকিস্তানের নাম রাখার কথা ভারতের।

বৈশ্বিক টুর্নামেন্টগুলোয় সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে। এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানই।

তাই ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকা না–থাকা নিয়ে আলোচনায় ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষ পর্যন্ত ভারতের জার্সিতে পাকিস্তান থাকছেই।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!