শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নেপালকে ৫২ রানে অলআউট করল বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৫২ রানে অলআউট করে দিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

আজ শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগেছে নেপালের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রি ধামীকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নিশিতা নিশি। তিনে নেমে জুটি গড়ার চেষ্টা করেন পূজা মহৌত্র। তবে ১৮ বল খেলে মাত্র ২ রান করেছেন তিনি।
অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেননি। বাকিদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রমক ছিলেন সানা। ৩২ বলে ১৯ এসেছে তার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ১১ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!