শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নেপালকে হারিয়ে বাংলাদেশের জয়

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে হারিয়েছে ৩২ রানে। শনিবার (১৬ আগস্ট) ডারউইনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

নেপালের বোলারদের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে দুই ওপেনার জিসান আলম এবং নাঈম শেখ। ২৫ রানে নাঈম ফিরলেও জিসান তুলে নেন হাফ সেঞ্চুরি।  ৪৬ বল খেলে ৭৩ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। এরপর শেষ দিকে আফিফ হোসেনে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮৬ রান তোলে বাংলাদেশ। টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে রাকিবুল এবং হাসান মাহমুদদের তোপের মুখে পড়েন নেপালের ব্যাটাররা।

নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৪ রান তোলে নেপাল। ফলে ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। শেষ পর্যন্ত অলরাউন্ডার কুশল মাল্লার ৫৯ রানে ভর করে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছিল নেপাল। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান। এছাড়াও দুই উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। নিজেদের তৃতীয় ম্যাচে আজ পার্থ স্করচার্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!