‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমের লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। খবর টাইমস অব ইসরায়েল ও তাসনিম নিউজের।
সোমবার (২ মার্চ) আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে তারা জানায়, ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শাসনব্যবস্থার বিমানবাহিনীর প্রধানের সদরদপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ইরান এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে।