শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নিষিদ্ধ সংগঠন ও ফ্যাসিস্টদের প্রচারে সহায়তা করলে ব্যবস্থা : নাহিদ ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, যারা গণমাধ্যমে নিষিদ্ধ সংগঠন, গণহত্যার আসামি এবং ফ্যাসিস্টদের প্রচার-প্রচারণার সুযোগ করে দেবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে এ হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি আওয়ামী লীগ সম্পর্কে বলেন, ‘আওয়ামী লীগ একদিকে সন্ত্রাসী, ফ্যাসিস্ট বাহিনী দিয়ে হত্যা, গুম, খুন ও নির্যাতন চালায়, অন্যদিকে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের দিয়ে ফ্যাসিবাদের বয়ান ও বৈধতা তৈরি করে।

নাহিদ ইসলাম সতর্ক করেন, আওয়ামী লীগের কুখ্যাত প্রোপাগান্ডিস্টরা নিষিদ্ধ ছাত্রলীগের খুনি নেতাদের জনসমক্ষে হাজির করার পর এখন মিডিয়া প্লাটফর্মে তাদের নরমালাইজ করার চেষ্টা করছে। ‘এরা এমনভাবে প্রচার করছে যেন আওয়ামী লীগ এখন বিরোধী দল এবং তাদের বক্তব্য নিয়মতান্ত্রিকভাবে প্রচার করা হচ্ছে,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘তারা ভুলে গেছে, গত জুলাই-আগস্টে বাংলাদেশে একটি ম্যাস কিলিং ঘটেছে, যেখানে ছাত্র, শিশু, নারী, শ্রমিকসহ অসংখ্য মানুষের নির্মম মৃত্যু ঘটেছে এবং অনেকের জীবন পঙ্গু হয়ে গেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনও গণহত্যা ও পঙ্গুত্বের হুমকি দিয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিচারের প্রক্রিয়া চলছে। কিন্তু বিভিন্ন শক্তি, যাদের উদ্দেশ্য আওয়ামী লীগকে নানা কৌশলে সমাজে আবার প্রতিষ্ঠা করা, তাদের সব চেষ্টা বিফলে যাবে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পতন রক্তের ওপর দিয়ে ঘটেছে, এবং যারা আওয়ামী লীগের সিম্পেথাইজার, তাদের যত দ্রুত এই বাস্তবতা মেনে নিতে হবে, ততই সবার জন্য মঙ্গল।’ নাহিদ ইসলাম বলেন, ‘এ লড়াই চলমান, এবং আমরা সব সময়ের জন্য প্রস্তুত।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!