সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাবল ব্যবসায় মালিকানার ভাগ চেয়ে হ ত্যা র হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার দায়িত্ব ছাড়ার পরও এক বছর ভিআইপি মর্যাদায় থাকছেন ড. মুহাম্মদ ইউনূস সিলেটে ছিনতাইকারীর সদস্য গ্রেপ্তার সিলেটে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রাণ গেল যুবকের বন্দরবাজার থেকে ৭ ছিনতাইকারী গ্রে প্তা র : চাকু উদ্ধার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নি হ ত খামেনির মৃ ত্যু তে হামাসের শোক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী ইরানের আঘাতে ইসরাইলে নি হ তে র সংখ্যা লাফিয়ে বাড়ছে আরিফকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন বিদেশযাত্রীদের

নির্বাচনের ফল নিয়ে আইনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৯টি আবেদন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এখন পর্যন্ত নয়টি আসনের ফল চ্যালেঞ্জ করে ৯ জন প্রার্থী পৃথক আবেদন করেছেন। এর মধ্যে চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট, দুটি আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে রোববার (১ মার্চ) এবং বাকি তিনটি এখনো কার্যতালিকায় ওঠেনি।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী করা এসব নির্বাচনী আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে আবেদনগুলো শুনানি হচ্ছে। দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি এই বেঞ্চে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী করা নির্বাচনী আবেদন, সংশ্লিষ্ট রুল ও অন্যান্য বিষয় গ্রহণ ও শুনানি করা হচ্ছে।

শুনানির জন্য গ্রহণ করা চারটি আসন হলো—শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪। আবেদনকারী প্রার্থীরা হলেন— শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার।

জামায়াতের তিন প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং বিএনপির সানসিলা জেবরিনের পক্ষে ছিলেন আইনজীবী রাহেমীন চৌধুরী। শেরপুর-১ আসনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে করা আবেদনের শুনানির জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

একই সঙ্গে বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্ট বিবাদীদের নোটিশ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনের আবেদনের শুনানি আগামী ৩ মে ও ১০ মে অনুষ্ঠিত হবে। আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির জানান, আদালতে উপস্থাপিত ফলাফল শিটে গুরুতর অসঙ্গতি রয়েছে। একটিতে পোলিং এজেন্টদের নাম থাকলেও নির্বাচন কমিশনের সিল নেই, আবার অন্যটি ভিন্ন ধরনের। একই কেন্দ্রের ফলাফল শিট দুই রকম হতে পারে না।

এছাড়া কয়েকটি স্থানে পেন্সিল দিয়ে লেখা হয়েছে, কেন্দ্র নম্বর ও নামও উল্লেখ নেই— যা নিয়মবহির্ভূত। এসব বিষয়ে আদালত সন্তুষ্ট হয়ে আবেদনগুলো গ্রহণ করে নোটিশ জারি করেছেন। এদিকে রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের করা দুটি আবেদন আজকের কার্যতালিকায় রয়েছে। তবে মোট নয়টি আবেদনের মধ্যে বাকি তিনটির আবেদনকারীর পরিচয় এখনো জানা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!