বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি আজ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলংকার রাজধানী কলম্বোর  প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত পরশু।

বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী ম্যাচে ৫৯ রানে শ্রীলংকাকে হারায় ভারত। গতকাল দ্বিতীয় ম্যাচে ৩২৬ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ডকে ৮৯ রানে হারায় অস্ট্রেলিয়া। গত এপ্রিলে মহা নাটকের পর দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে টিকিট পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব থেকে প্রায় ছিটকেই পড়েছিল নিগার সুলতানার দল।

তবে সেদিনই পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে উঠে যায় বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল।

ওই একটি জয়েই আট দলের বিশ্বকাপে সপ্তম হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানও জিতেছিল একটি ম্যাচ। তবে নেট রান রেটে এগিয়ে থাকাতেই পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। এবার বাংলাদেশ স্বপ্ন দেখছে আরও ভালো করার।

সেই স্বপ্ন সত্যি করতে আজ ম্যাচটি জিতে প্রথম কাজটা করে রাখতে হবে নিগারদের। আর সেই পথটা যে বন্ধুত্বকে শিকেয় তুলে রেখে করতে হবে, সেটি জানাই নিগারের। র‌্যাংকিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মুখোমুখি লড়াইয়ে আবার ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!