শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নগরী থেকে দুটি সিএনজিসহ ৪ জন ছিনতাইকারী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরীর পৃথক দুটি স্হানে অভিযান চালিয়ে চার জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার করা হয়।

এসময় ছিনতাইকাজে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা আটক করা হয়। সোমবার ২০ জানুয়ারী সন্ধ্যার সময় কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমের সামনে ছিনতাই করার সময় স্থানীয় লোকজনদের সহায়তায় ছিনতাইকারী ১। বিল্লাল আহমদ (৩৫) পিতা- কাদির মিয়া, সাং-বালুরচর (জাহাঙ্গীরের দোকানের পিছনে), থানা-শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, ২। আক্তার আহমদ (২৯) পিতা- নূর মিয়া, সাং- ভাইয়ারপাড়, টুকেরবাজার, থানা-জালালাবাদ, জেলা- সিলেটদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ১ টি সিএনজি অটোরিক্সা আটক করা হয়।

এছাড়াও অপর এক অভিযানে একি সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন পাঠানটুলাস্থ নিউ টাইল নামীয় মিউজিয়ামের সামনে ছিনতাই করার সময় স্থানীয় লোকজনদের সহায়তায় ছিনতাইকারী ১। মোঃ হামিদুর রহমান (২৪), পিতা-মোঃ ছিদ্দিক আলী, মাতা-হালিমা বেগম, সাং- হাসামপুর, পশ্চিমপাড়া, থানা-মোগলাবাজার জেলা-সিলেট, ২। আজহার (৩৭), পিতা- মৃত আজমল হোসেন, মাতা- সালেহা পারভীন, সাং- ইলেকট্রিক সাপ্লাই রোড, বাসা নং- ৫৭, কলবাখানী, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করেন।

উক্ত ছিনতাইকারীদের কাছ থেকেও ছিনতাইকাজে ব্যবহার করা ১টি সিএনজি অটোরিকশা আটক করা হয়। ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!