মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নগরীর সওদাগরটুলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরের সওদাগরটুলায় শুকুর আলী (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালের দিকে বারী মিয়ার কলোনির (বাসা নং ৪৪) টিন সেট ঘরের ভিতর থেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুর আলী সিলেটের বিশ্বনাথের রামপাশা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুকুর আলী দুই বিয়ে করেছেন। প্রায়ই তার সাথে দুই স্ত্রীর ঝগড়া বিবাদ লেগে থাকতো। কয়েকদিন আগে এক স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে প্রায় আত্মহত্যা করার হুমকি দিতেন শুকুর আলী।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!