বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নগরীর কাষ্টঘর এলাকায় অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার, গ্রে ফ তা র ৬

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ৩৪ বীর, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব-৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা এবং ১৫টি নতুন ও পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—বিশাল (২৩), আকাশ (২৩), সুব্রত (২১), রাজা (২০), করণলাল (২২) ও শান্তিলাল (৪০)।

তাঁদের মধ্যে পাঁচজন কাষ্টঘর সুইপার কলোনীর বাসিন্দা এবং একজন টিলারগাঁও এলাকার বাসিন্দা। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া শান্তিলালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!