মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মশক নিধনে আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সিলেট নগরের ২ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান শুরু হচ্ছে। সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাঁড়িয়াপাড়ায় (শহীদ শামসুদ্দিন হাসপাতাল সংলগ্ন নার্সারির পাশে) এ কর্মসূচি উদ্বোধন করবেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নগরের নয়াসড়ক থেকে সিলেট নগরীতে মশক নিধনে বিশেষ অভিযান উদ্বোধন করেন সিসিক প্রশাসক। এরপর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলছে।

প্রসঙ্গত, সিসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক সিলেট গড়তে নগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে গুরুত্ব দেন। ২৮ ফেব্রুয়ারি এই কর্মসূচি উদ্বোধনের পর পর্যায়ক্রমে সিলেট নগরের সব ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!