শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ধারালো চাকু, ও টাকাসহ নগরীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- ধারালো চাকুসহ নগরীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)। এসময় তাদের কাছ থেকে নগদ ৪৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জৈন্তাপুরের থানার পানিছড়া গ্রামের মনাফ মিয়ার ছেলে সাহেদ আহমদ (২০), বিশ্বনাথ থানার মোল্লারগাঁও গ্রামের আলতাব মিয়ার ছেলে কামরুল (২৩), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার নান্দিনা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোঃ সাগর (২৬) এবং সিলেটের জৈন্তাপুরের থানার পানিছড়া গ্রামের মৃত সুরুজ মিয়া মনাফ মিয়া (৫৫)।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর দুপুরে নগরীর ক্বীন বীজের উত্তরপাড়ের রাস্তা থেকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার মতিনুর রহমান এবং জামিল হক নামে দুজনকে ধারালো চাকু দ্বারা হত্যার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ৭৪,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এরপর তারা সিলেটের কোতোয়ালী মডেল থানায় এ-সংক্রান্ত একটি অভিযোগ দেন। পরবর্তীতে শুক্রবার (১৫ নভেম্বর) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হকের দিক নির্দেশনায় দিনব্যাপী অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!