সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ধর্ষণের শিকার ভিকটিমের পরিচয় প্রকাশ না করার নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:-  কোন ধর্ষণের শিকার ভিকটিমের ছবি ও নাম-পরিচয় যেন প্রচার করা না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

একইসঙ্গে ৪ মার্চ বরগুনায় ধর্ষণের কিশোরী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও ভুক্তভোগীকে দেখাশোনা করার জন্য সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তাকে নিয়োগ করারও নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত ৪ মার্চ বরগুনায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় কিশোরীর বাবা বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন।

এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোঁপ থেকে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই বাদীকে হত্যা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!