শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ধর্মপাশা ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের  ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে ধর্মপাশা খাদ্য গুদামের ওসিএলএসডি’র কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (৭ জানিয়ারী) এই ঘটনা ঘটে। ঘটনাটি অবগত হওয়ার পরপর ইউএনও ধর্মপাশা সুনামগঞ্জ আইডি থেকে যাতে কেউ প্রতারক চক্রের খপ্পরে না পড়েন সে জন্য সচেতনতা সৃষ্টির লক্ষে ফেসবুকে সচেতনতামূলক একটি পোস্ট করেছেন।

উপজেলার ধর্মপাশা খাদ্য গুদামের (ওসিএলএসডি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ইউএনও স্যারের সরকারি মোবাইল নম্বর থেকে আমার মোবাইল নম্বরে একটি কল আসে।

কুশল বিনিময়ের পর অপর প্রান্ত থেকে আমাকে বলা হয়, ০১৭৪৬৫৩২২৬৫ নম্বরটি আমার পার্সোনাল। এটি থেকে আপনার নম্বরে একটি কল যাবে। আপনার সঙ্গে জরুরি কথা আছে। কথাবার্তার এক পর্যায়ে তিনি আমার কাছে ২০ হাজার টাকা চান এবং একটি বিকাশ নম্বর তিনি আমাকে দেবেন সেই নম্বরে দ্রুত এই টাকা পাঠানোর জন্য বললে আমার বিষয়টি সন্দেহ হয়।

পরে তাঁকে নানা প্রশ্ন করা হলে সঠিক জবাব না দিয়ে তিনি কলটি কেটে দেন। ঘটনাটি সঙ্গে সঙ্গে আমি ইউএনও স্যারকে জানিয়েছি। মঙ্গলবার সকাল ১১টা থেকে ৪৮মিনিট থেকে ১১টা বেজে ৫২মিনিট পর্যন্ত তার সঙ্গে আমার কথা হয়েছে। পরে আর ফোন ধরছেন না।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, এ ঘটনায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসি সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!