সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে আইনি নোটিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ এই নোটিশ পাঠান। বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বাণিজ্যসচিব, কৃষি সচিবসহ সাতজনকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে কৃষক পর্যায়ে থেকে সরাসরি পাইকারি বাজারে অবাধে পণ্য প্রবেশের পরিবেশ তৈরি করা, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া, তাঁদের আইনের আওতায় আনা, প্রতিটি বাজারে ব্যবসায়িক সমিতির নেতাদের জবাবদিহির আওতায় আনতে বলা হয়েছে।

পাইকারি বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দিয়ে জড়িতদের আইনের আওতায় আনা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় পর্যাপ্ত অভিযান পরিচালনা করা, অসাধু-মজুতদারদের আইনের আওতায় আনতে বলা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যাপ্ত অভিযান পরিচালনা করতে বলা হয়েছে নোটিশে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!