প্রথম সকাল ডেস্ক:- এই প্রথমবারের মতো দেশের দুই কলেজে ছাত্রদলের মহিলা কমিটি গঠন করা হয়েছে।
বান্দরবান সরকারি মহিলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিথি আক্তার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজবাহ আক্তার পপি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ মতামতের তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শুচী নাথ, সহ-সভাপতি ফারজানা আক্তার, লামিয়া আক্তার। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন লামিয়া আক্তার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাসফিয়া সুলতানা ইশফা।
বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
বান্দরবান জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি আজকের সময়ে সব থেকে অপরিহার্য বিষয়।
কলেজ সৃষ্টির পর থেকেই কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টিতে কাজ করেনি। এবারই প্রথম সংগঠনে নেতৃত্ব দেওয়ার মানবিক গুণাবলি সংলিত নারী নেতৃত্ব, তার্কিক, সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধরনের যোগ্যতার সংমিশ্রণে কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে পিরোজপুর জেলার নাজিরপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজেও জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তানজিয়া তাবাসসুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিন্নি ইসলাম।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের মতামতের ভিত্তিতে তারা নির্বাচিত হন।কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মনিরা ইসলাম, সহ-সভাপতি নুরজাহান আক্তার, তাসনিয়া রহমান স্নেহা, কেয়া আক্তার, তাসলিমা খানম, জেরিন ইসলাম।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুরভী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার নেহা, ফারিয়া আক্তার, হাফছা আক্তার। সাংগঠনিক সম্পাদক মুনিরা আক্তার শান্তা, প্রচার সম্পাদক মুনিরা আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক তাবাসুম মীম, সদস্য সাহানা আক্তার।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পী এই কমিটি অনুমোদন করেন। কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
গত সোমবার দুপুর ১২টার দিকে নাজিরপুর সরকারি কলেজ মিলাতায়ন কক্ষে নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাওহীদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান, সদস্যসচিব তারেক আব্দুল্লাহ বাপ্পী, যুগ্ম আহ্বায়ক ওহিদুজ্জামান চঞ্চল, নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম খান, রিফাত খান দাউদ প্রমুখ।