রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দেশকে লুটেরা ও ফ্যাসিবাদ মুক্ত করতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করুন : মা. আব্দুল কাদির সালেহ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করেছে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি দেশকে লুটেরা ও ফ্যাসিবাদ মুক্ত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম ও দেশপ্রেমিক ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় লন্ডনস্থ আশা সেমিনার হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল কাদির সালেহ আরও বলেন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদ গড়ার রাজনীতি থেকে জাতি মুক্তি চায় এবং আগামীর বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ইউরোপ জোন পরিচালক সদরুজ্জামান খাঁন। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা আব্দুল কাদির ও হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির ও হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া ও আব্দুল গফুর, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুমান উদ্দিন ও মাওলানা নুরুল আমীন, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা জাবির আহমদ, মাওলানা নুফায়েস বরকতপুরী, মাওলানা মাসরুর আহমদ বুরহান এবং মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার পাশাপাশি দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!