শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দেড় দশক পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

অবশেষে অপেক্ষা ফুরুতে চলেছে। দীর্ঘ দেড় দশক পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এবার সেই সফরের সময়ও জানা গিয়েছে।

সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে অজিদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও সফর করেনি টাইগাররা। এখন সব ঠিক থাকলে ২০২৬ সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ।

এই অস্ট্রেলিয়া সফরটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২০২৭ সালে হওয়ার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার ব্যস্ততার কারণে সিরিজটি এগিয়ে ২০২৬ সালে করার পরিকল্পনা করা হয়েছে। তা বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দেরই বটে।

টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ এক টেস্ট ম্যাচ খেলবে ২০২৭ সালের মার্চে। এ কারণেই মূলত বাংলাদেশের সফরটি এগিয়ে আনা হচ্ছে ২০২৬ সালের অগাস্টে।

তবে সেই সফরে কোন কোন ফরম্যাটের ম্যাচ খেলবে দুই দল তা এখনও চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হবে নর্দান টেরিটরিতে।

বাংলাদেশ সবশেষ যখন অস্ট্রেলিয়া সফর করেছিল তখনও এখানকার ডারউইনে হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। বাংলাদেশের সেই সিরিজের পর এই মাঠে আর খেলা হয়নি। এবার ১৭ বছর পর আবারো ক্রিকেট ফিরছে এখানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে এখানেই শুরু হবে এবারের অস্ট্রেলিয়ান গ্রীষ্ম মৌসুম। ডারউইনে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার খবরটি ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!