শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দুই দেশের সিরিজ আয়োজনের সমাধান দিলেন গাভাস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভারত-পাকিস্তান দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। দুই দলকে একসঙ্গে দেখা যায় কেবল আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপে, তাও নিরপেক্ষ ভেন্যুতে। তবে এই অচলাবস্থা ভাঙতে হলে কী করতে হবে, সে সম্পর্কে মত দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গাভাস্কারের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মূল শর্তই হলো সীমান্তে শান্তি বজায় থাকা। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সিরিজ আয়োজনের উপায় খুবই সহজ। যদি সীমান্তে শান্তি থাকে, উভয় সরকারই তখন আলোচনা শুরু করতে রাজি হবে।’

তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে মনে করেন তিনি। অনুপ্রবেশ ও সীমান্ত উত্তেজনার বিষয়টি তুলে ধরে গাভাস্কার বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের উন্নয়ন কঠিন হবে।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। তবে ২০২৫ সালে আরও তিনবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ।

যদিও নিরপেক্ষ ভেন্যুতে এ আয়োজনের সম্ভাবনা বেশি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, এশিয়া কাপের গ্রুপ পর্ব ও ফাইনালসহ অন্তত তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!