মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

দিরাইয়ে যাত্রীবাহী নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে শিশু নি খোঁ জ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৌকার জানালা দিয়ে নদীতে ছিটকে পড়ে দেড় বছরের শিশু তানহা নিখোঁজ হয়েছে। আজ শনিবার ১১ অক্টোবর সকাল ১০টায় দিরাই পৌর শহরের বাজার ব্রীজ সংলগ্ন চামটি নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিখোঁজ তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির কন্যা।

স্থানীয় ও নিখোঁজ শিশুর মা মাসেদা বেগম সুত্রে যানা গেছে, সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি যাত্রীবাহী নৌকায় বাড়ি যাওয়ার জন্য মেয়েকে নিয়ে ওঠেন মাসেদা বেগম। নৌকায় ওঠার পর মেয়েকে একটি কলা খেতে দিয়ে নিজের ব্যাগ গুছাচ্ছিলেন তিনি। এমন সময় শিশুটি মায়ের পেছনে গিয়ে নৌকার জানালা দিয়ে চামটি নদীতে পড়ে যায়।

ব্যাগ গুছিয়ে মায়ের দৃষ্টি যখন সন্তানের দিকে পড়ে, তখন শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। ঘটনার পর মুহূর্তেই মায়ের চিৎকারে আশপাশের ঘাট এলাকা স্তব্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

নৌকার চালক মোহাম্মদ হাকিম বলেন, মধ্যবাজার ব্রিজ সংলগ্ন ঘাট থেকে বেলা ১১টায় আমাদের নৌকাটি শাল্লা হয়ে আজমেরীগঞ্জ যাওয়ার কথা ছিল। আমরা তখন সকালের নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে এসে বিষয়টি জানতে পারি।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এখানে ডুবুরি না থাকায় জেলা ফায়ার সার্ভিস টিমকে ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন,ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!