রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দাউদপুরে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন সাবেক এমপি শফি এ চৌধুরী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, বিগত বিএনপি সরকারের আমলেই আমি দক্ষিণ সুরমা উপজেলা বাস্তবায়ন করেছি। এই অঞ্চলের মানুষের জন্য একটা যুগান্তকারী উন্নয়ন করেছিলাম। আর বিগত ১৭ বছর দক্ষিণ সুরমা বাসি শুধু বঞ্চিত হয়েছে।

এই এলাকাকে বিএনপির এলাকা আখ্যা দিয়ে আওয়ামী লীগ সরকার কোন উন্নয়ন করেনি। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে বিএনপি’র সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফি আহমেদ চৌধুরী উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, এবার সময় এসেছে সেই বদলা নেয়ার। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ এর বিজয় নিশ্চিত করতে হবে। তবেই দক্ষিণ সুরমা বাসি তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আবার উপহার পাবেন। তিনি এম এ মালিক কে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দাউদপুরের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শামসুর রহমান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শামীম আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, বদরুল ইসলাম বদর, সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, অলিউর রহমান, ফখরুল আলম, শফি খান, লায়েক আহমদ সহ নয়টি ওয়ার্ডের বিএনপি’র নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!