সিলেট জেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির আটজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানানো হয়। সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকে একই ধরনের শাস্তির আওতায় আনা হয়েছে।
এছাড়াও, কানাইঘাট উপজেলার বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমারকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।