শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

তালেবানের শীর্ষ নেতাদের গ্রেপ্তারে আইসিসির নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আফগানিস্তানে নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। খবর ডয়চে ভেলের।

আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন বিচারক জানান, তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।

দেশটির নারী ও নারী শিশুদের প্রতি তালেবান সরকারের নেওয়া বিভিন্ন বৈষম্যমুলক পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছেন আদালত।

বিচারক করিম খান বলেন, পরোয়ানা জারি করার পেছনে হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

করিম খান বলেন, আফগানিস্তানে নারী ও মেয়েদের পাশপাশি এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকার কর্তৃক নিপীড়নের স্বীকার হচ্ছেন।

তিনি বলেন, আমাদের এই পদক্ষেপ তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার নিশ্চিত হচ্ছে না।

তালেবান সরকার ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেও নারী অধিকারের বিষয়ে তাদের অবস্থান প্রথম মেয়াদ (১৯৯৬-২০০১)-এর চেয়ে কিছুটা শিথিল রয়েছে।

তবে ক্ষমতায় আসার সঙ্গেসঙ্গেই হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামী শরীয়াভিত্তিক আইনের কথা বলে জনপরিসরে নারীদের প্রবেশাধিকার কার্যত বন্ধ করে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!