সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট নগরীর সোনারপাড়া থেকে ৯ দিন ধরে কিশোর নিখোঁজ সিলেট নগরের চা বাগানের মন্দিরে অগ্নিসংযোগ সিলেটে রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় ইমামকে চাকরি থেকে অব্যাহতি সিলেট বুরজান চা বাগান থেকে গ্রেপ্তার ৬ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতির ঘটনায় আ হ ত ৪ পুরো রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা কে হতে পারেন যুব ও ক্রীড়া মন্ত্রণালের মন্ত্রী? আলেক্সি নাভালনিকে ব্যাঙের বিষ দিয়ে হ ত্যা করা হয়েছে, দাবি যুক্তরাজ্যের নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে : সেনাপ্রধান

তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত : জামায়াত আমির

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকে জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবন ও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারেক রহমান বসুন্ধরায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শফিকুর রহমানসহ জামায়াতের অন্য নেতারা। এরপর সেখানে সৌজন্য বৈঠকটি করেন তারা। সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমানের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেন জামায়াত আমির।

ছবির ক্যাপশনে তিনি তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে অগ্রিম অভিনন্দন জানান। জামায়াত আমির লেখেন, ‘তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।’

শফিকুর রহমান আরও লেখেন, ‘আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।’

জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন জানিয়ে শফিকুর রহমান আরও বলেন, ‘তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকবে।’ শফিকুর রহমান যোগ করেন, ‘আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন; বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ।

দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’ এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!