রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য : তারেক রহমান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।’

রোববার (০৩ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান। দেশে প্রচলিত রাজনীতির পরিবর্তন দরকার জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কথা বলার রাজনীতি নয়, মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। 

ক্যাম্পাসে নিজেদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের স্বোচ্চার থাকা উচিত মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার।

দেশের সকল ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!