বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার চলমান সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে দেশের ৩ বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মাওলানা রেজাউল করীম জালালি জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪৭৭ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাজধানীসহ সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে। এদের মধ্যে চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ১০৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ হাজার ৭০২ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন। ঢাকা উত্তরে মারা গেছেন ৪৭ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!