বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ৬ বিশ্ববিদ্যালয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন  (টিএইচই)  সম্প্রতি ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’ প্রকাশ করেছে।

১১টি বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি ক্যাটাগরিতে দেশসেরা হিসেবে জায়গা করে নিয়েছে।

এই র‌্যাঙ্কিংয়ে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে দেশের শীর্ষ ৬টি বিশ্ববিদ্যালয় হলো:-

১। বিজনেস অ্যান্ড ইকোনমিকস: নর্থ সাউথ ইউনিভার্সিটি
২। কম্পিউটার সায়েন্স: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩। এডুকেশন স্টাডিজ: ঢাকা বিশ্ববিদ্যালয়
৪। ইঞ্জিনিয়ারিং: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
৫। লাইফ সায়েন্স: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
৬। মেডিকেল অ্যান্ড হেলথ: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিজনেস অ্যান্ড ইকোনমিকস ক্যাটাগরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ৫০১-৬০০ র‌্যাঙ্কে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০ র‌্যাঙ্কে অবস্থান করছে।

কম্পিউটার সায়েন্স বিভাগে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম স্থানে রয়েছে। বুয়েট একই বিভাগে ৬০১-৮০০ র‌্যাঙ্ক অর্জন করেছে।

এডুকেশন স্টাডিজ ক্যাটাগরিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে।

ইঞ্জিনিয়ারিং বিষয়ে বুয়েট দেশের শীর্ষে এবং আন্তর্জাতিকভাবে ৪০১-৫০০তম স্থানে রয়েছে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০তম স্থানে রয়েছে।

লাইফ সায়েন্স বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৫০১-৬০০ র‌্যাঙ্কে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০তম স্থানে রয়েছে।

মেডিকেল অ্যান্ড হেলথ ক্যাটাগরিতে শীর্ষস্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যা আন্তর্জাতিক পর্যায়ে ৩০১-৪০০তম স্থানে রয়েছে। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি ৪০১-৫০০তম র‌্যাঙ্ক অর্জন করেছে।

ফিজিক্যাল সায়েন্স বিষয়ে বুয়েট শীর্ষে রয়েছে এবং আন্তর্জাতিকভাবে ৬০১-৮০০তম স্থানে অবস্থান করছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই অবস্থানে রয়েছে।

সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের সেরা এবং আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম র‌্যাঙ্কে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!