বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩৯ বোতল বেদেশি মদ সহ যুবক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৯ বোতল বিদেশি মদ সহ হারিস উদ্দিন (৩২)নামের যুবকে কে আটক করেছে পুলিশ।আটককৃত যুবক নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক নাইমুল হাসান রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ আসামি হারিস উদ্দিনের বাড়ীতে তল্লাশি চালায়।  এ সময় তার বসতঘর হতে ম্যাজিক মোমেন্ট ব্রান্ডের ১৫ বোতল ও ম্যাকডোয়েলস ব্রান্ডের ২৪ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত  ব্যাক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!