সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাবল ব্যবসায় মালিকানার ভাগ চেয়ে হ ত্যা র হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার দায়িত্ব ছাড়ার পরও এক বছর ভিআইপি মর্যাদায় থাকছেন ড. মুহাম্মদ ইউনূস সিলেটে ছিনতাইকারীর সদস্য গ্রেপ্তার সিলেটে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রাণ গেল যুবকের বন্দরবাজার থেকে ৭ ছিনতাইকারী গ্রে প্তা র : চাকু উদ্ধার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নি হ ত খামেনির মৃ ত্যু তে হামাসের শোক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী ইরানের আঘাতে ইসরাইলে নি হ তে র সংখ্যা লাফিয়ে বাড়ছে আরিফকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন বিদেশযাত্রীদের

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রাণ গেল যুবকের

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলার রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শনিবার (১ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফুটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়ে। এতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবক বালুর নিচে চাপা পড়েন। তিনি আব্দুল করিমের ছেলে ও আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি পরিবহন শ্রমিক ছিলেন।

স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!