রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জুবায়েরকে বাদ দিয়ে সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমানের নাম ঘোষনা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরকে বাদ দিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানকে ওই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সিলেট-১ আসনে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরকে প্রার্থী ঘোষণা করা হয়। ওই সময় সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে জামায়াত ।

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সভা শেষে এহসানুল মাহবুব বলেন, জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন ইসলামি চিন্তাবিদ ও সজ্জন ব্যক্তিত্ব।

সভায় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফেজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!