মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

জুড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃ ত্য, আ/হ/ত ৩

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ীতে দ্রুততম মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী একজনের নিহত এবং মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন। বুধবার (১অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুর ঈদগাহ ময়দানের সামনে ঘটেছে।

নিহত হাফিজ ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাসির মিয়ার পুত্র। তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের ছানি ইমাম ও জামেয়া ইসলামিয়া জুড়ীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়- ৩ জন কিশোর দ্রুতগামী মোটরসাইকেল  যুগে জুড়ী শহর থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন।

অকুস্থলে ভোগতেরা গ্রামের পার্শ্ব রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে এসে মুল রাস্তায় উঠছিলেন ইছমাইল। তখন মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা খেলে ইসমাইল রাস্তায় ছিটকে পড়েন এবং মোটরসাইকেল আরোহী পরে একটি কুকুরের সাথে গিয়ে ধাক্কা লেগে গাছের সাথে আঘাত করলে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং ১ টি কুকুর মারা যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ইছমাইলকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

জুড়ী উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ রিফাতুল ইসলাম জানান- ইছমাইলকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যরা চিকিৎসা নিয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চলে গেছে। জুড়ী থানার এসআই মামুন জানান, ঘটনাস্থল থেকে ১ টি মোটরসাইকেল ও ১ টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!