শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জিম্বাবুয়েকে কোণঠাসা : ২২৭ রানে অলআউট

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়েকে কোণঠাসা করে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই শেষ হয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস।

২২৭ রানে ৯ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। কিন্তু প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে ৬ উইকেটের পূর্ণতা পান তাইজুল।

সুইং ও বাউন্সে বিভ্রান্ত মুজারাবানি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। আম্পায়ার আবেদন নামঞ্জুর করলেও রিভিউতে মেলে সাফল্য।

গতকাল শেষ বিকেলে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে তুলে দেন তাইজুল। দ্বিতীয় দিন শুরুতেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দিয়ে সেই নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করেন তিনি।

এর আগে ইনিংসের শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। দুই ওপেনার বেনেট ও বেন কারেন মিলে গড়ে তোলেন আশাব্যঞ্জক জুটি। অভিষিক্ত তানজিম সাকিবের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট হন বেনেট। এরপর বেন কারেনকে ফেরান তাইজুল।

তবে ব্যাট হাতে নিক ওয়েলচ ও শন উইলিয়ামসের রেকর্ড গড়া জুটিতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে বের করে আনেন নাইম ইসলাম। ৪ বলের ব্যবধানে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়েকে ২৩০ রানে গুটিয়ে দিতে মূল ভূমিকা রাখেন তাইজুল (৬/৫২) ও নাইম ইসলাম (৩/৪৮)। বল হাতে নিয়ন্ত্রণ ধরে রেখে টাইগারদের ম্যাচে এগিয়ে দিয়েছেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!