শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জামিন পেলেন রাগীব আলীর কন্যা রেজিনা কাদির

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ডাকাতি ও চুরির মামলা থেকে জামিন পেলেন শিল্পপতি রাগীব আলীর মেয়ে রেজিনা কাদির (৫৭)।  মালনীছড়া চা বাগানের বাংলোয় ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের করা মামলায় তিনি আট দিন কারাভোগের পর জামিন পেলেন। বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে গত ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন (এয়ারপোর্ট সিআর মামলা নং-২২৮/২০২৫)।

আদালতের আদেশে মামলাটি এয়ারপোর্ট থানায় নথিভুক্ত হয় (থানা মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০২৫)। এ মামলায় রেজিনা কাদিরকে প্রধান আসামী করা হয়। বুধবার (১৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে হাবিবা শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, ‘গত ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগীকে নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোর প্রধান ফটকে আসেন। তারা নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে গেট খোলেন এবং বাংলোতে প্রবেশ করেন। সেখানে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের কক্ষের সামনে থাকা নিরাপত্তা রক্ষীদের মারধর করে ঘরে প্রবেশের পর রাগীব আলী ও আব্দুল হাইকে জিম্মি করে কিছু নথিপত্র লুট করেন এবং আলাদা কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।’

 এ সময় বাগানের শ্রমিক ও কর্মচারিরা খবর পেয়ে বাংলোর সামনে ও পেছনের দরজা পাহারা বসিয়ে পুলিশে খবর দেন। রেজিনা কাদির পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাহফুজ (৫০), বকুল, পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯) ও মো. জয় (২১)সহ মোট ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শ্রমিকরা। আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘আটক ব্যক্তিদের পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তারা বর্তমানে জামিনে আছেন। রেজিনা কাদির গত ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ হয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। আট দিনের কারাভোগ শেষে আজ তিনি জামিন পেয়েছেন।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!