মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

জামালগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

প্রতম সকাল ডেস্ক:- জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহির মৃত্যু হয়েছে। নিহত আশিক নূর (৪৫) বেহেলি আলীপুর গ্রামের সুকুর মামুদের ছেলে। অপর নিহত সোলেমান মিয়া বাঘানি গ্রামের জামাল মিয়ার ছেলে।

রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার বেহেলি সড়কে রাজাপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি স ম কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেহেলি থেকে মোটরসাইকেলে করে আশিকনূর ও সোলেমান সাচনাবাজার আসছিলেন। পথে রাজাপুর সেতুর কাছে মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক ও যাত্রী। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, স্বজনরা এসে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিহতদের মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!