মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

জামালগঞ্জে ঢেউটিনের বান্ডিল পড়ে বিএনপি নেতার মৃ ত্যু, ৩ জন আ হ ত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারে ঢেউটিনের বান্ডিলের আঘাতে বিএনপি নেতা এনামুল হক (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ফেকুল মাহমুদপুর গ্রামের খুরশেদ মিয়া, কান্দাগাঁও গ্রামের আবু লেইছ ও চান্দেনগর গ্রামের তুহিন।

শনিবার বিকালে এই ঘটনা ঘটেছে। নিহত এনামুল হক ভীমখালী ইউনিয়নের মাহমুদপুর (মাইজহাটি) গ্রামের মরহুম আব্দুল মান্নানের দ্বিতীয় ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে কারেন্টের বাজারের সাদিয়া ট্রেডার্স নামক একটি দোকানে ঢেউটিন কিনতে যান এনামুল হক।

দোকানে টিন দেখতে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া একাধিক ঢেউটিনের বান্ডিল তিনি টান দিলে হঠাৎ করে সেই বান্ডিল তার ওপর পড়ে যায়। এতে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে জামালগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার জানান, নিহত এনামুল হক ভীমখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঢেউটিন কিনতে গিয়ে হঠাৎ টিন পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বললেন, ঢেউটিন দেখতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!