বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে আটক ১১

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করার অপরাধে ১১ জনকে আটক করে সকলকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ যৌথভাবে জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান চালায়।

এ সময় গোয়াইনঘাট থানার এস আই আব্দুল হান্নান, সংগ্রাম বিওপির ক্যাস্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ‘অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করায় ১১ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!