বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে ২শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে নগরীর বন্দরবাজারস্থ জালালাবাদ পার্কে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণ পূর্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাহজাহানা আহমদ সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপা সিলেট মহানগরের সহ-সভাপতি মোঃ পিয়ার হোসেন।

সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পাটি সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, কাউছার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবদলের নেতা আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের প্রচার বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জিতু, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,  সহ দপ্তর বিষয়ক সম্পাদক শাহিন আলম, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, কার্যকরী সদস্য ফারুক আহমদ, বেলাল আহমদ, অজয় রায় প্রমুখ। ইফতার বিতরণকালে বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং দলের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!