শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবেন আফঈদারা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

আগামী জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের।

এটা গেল কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের আগে জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন আফঈদা- রিপা-আইরিনরা। প্রতিপক্ষ হিসেবে পাবে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়াকে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

আসন্ন নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট বাছাইয়ে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের প্রস্তুতি এবং আগামী মে মাসের ফিফা উইন্ডোতে ফিফা টায়ের ওয়ান ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে বৃহস্পতিবার বাফুফে ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ বলেন, ‘জুলাইয়ে এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বের খেলা রয়েছে।

সেটাকে সামনে রেখে আমরা বেশকিছু দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছিলাম ভালো দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট প্রস্তুত করতে পেরেছি।

সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, জর্ডান এবং বাংলাদেশ। ম্যাচগুলো হবে জর্ডানে। সেখানে দুটা ম্যাচ খেলব আমরা। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন। এ জন্য দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে।

কারণ জর্ডান আমাদের দিবে (অনুশীলনের সুযোগ) ২৯ মে থেকে। তো পিটার (কোচ) বলেছিল যে আমরা যদি দুই দিন আগে যাই তাহলে আমাদের জন্য ভালো হয়। তো কোচের সঙ্গে আলোচনা করেই আমরা ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করেছি।’

নেপাল-ভুটানের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে এদিকে পা না দিয়ে মধ্য প্রাচ্যের দেশ জর্ডানের দিকে গিয়েছে বাফুফে। কারণ হিসেবে নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘ফিফা র‍্যাংকিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, আমাদের (বাংলাদেশ, ১৩৩তম) চেয়ে অনেক এগিয়ে।

আমরা চেয়েছিলাম, এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কীভাবে তৈরি করতে হবে । সেটার জন্যই এই টুর্নামেন্টটা করা।’

এদিকে সাবিনা খাতুন, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমাসহ দলের অভিজ্ঞ ১০ ফুটবলার বর্তমানে অবস্থান করছেন ভুটানে। তারা সেখানের লিগ খেলতে গিয়েছেন। তাদের ছাড়াই দেশে পিটার জেমস বাটলার চালাচ্ছেন প্রস্তুতি ক্যাম্প।

আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে তারা খেলবেন কিনা তা নিয়ে রয়েছে খানিকটা সংশয়, অবশ্য দল সাজানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কোচের ওপর। কোচ চাইলে তাদের নিয়ে কিংবা তাদের ছাড়া জর্ডান সফরের দল সাজাতে পারবেন।

কিরণ বলেন, ‘(ভুটানে যে ১০ জন গেছে) কোচের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়নি। কোচের সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করব না। কোচ যেটা মনে করবেন, যেভাবে ইচ্ছা দল সাজাবেন, সেটা তিনি ঠিক করবেন। কোচের চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।’

ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে ৪ জুন আম্মান থেকে ফিরবে দল। এরপর কিছুদিন দেশে অনুশীলন করে নারী দল যাবে মিয়ানমারে। সেখানে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বের খেলা।

যেখানে সি গ্রুপে তারা পাবেন স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে তুর্কমেনিস্তান। এই গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বাগতিকদের ধরা হলেও গেল কয়েক বছরের পারফরমম্যান্সে বাংলাদেশও এগিয়ে থাকবে।

তবে সম্প্রতি নারী দলে কোচের সঙ্গে দ্বন্দ্বে যেই ফাটল ধরেছে সেটা খানিকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও বর্তমানে খানিকটা সমঝোতা হয়েছে কোচ খেলোয়াড়দের মধ্যে কিন্তু অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন দেশে চলমান কোচের ক্যাম্পের বাহিরে এবং দলের বাহিরে। যদিও এটা খুব বেশি একটা প্রভাব ফেলবে না বাছাইপর্বের খেলায় বলে মনে করেন কিরণ ।

এ বিষয়ে তিনি বলেন, ‘এটা (এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব) নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে, যারা চলে গেছে (ভুটানে), তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। বিশেষ করে সাবিনার সঙ্গেও কথা বলেছি ওদের যাওয়ার আগে।

যে দেশে চলা ক্যাম্প বাদ দিয়ে ঐখানে ওদের খেলতে যাওয়া ঠিক হবে কিনা জবাবে সে আমাকে বলেছিল, পারো এফসির অনুশীলন সুবিধা ভালো। সেদিক থেকে ওরা অনুশীলনের মধ্যে থাকবে। ফিট থাকবে। একটা নির্দিষ্ট সময় পর যখন ওদের ডাকা হবে, তখন ওরা দলের সঙ্গে যোগ দিবে। সেক্ষেত্রে চিন্তা করলে অবশ্যই ভালো হবে দল।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!