বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা : নিহত ৭

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভারতের জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় রোববার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নির্মাণ শ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। ইতোমধ্যে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। সেইসঙ্গে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

জম্মু-কাশ্মীরের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই হামলাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই এলাকায় শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। আমি নিরস্ত্র লোকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেইসঙ্গে তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে, এই ঘৃণ্য কাজের পেছনে যারা- তারা শাস্তি পাবে।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!