বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

জগন্নাথপুরে প্রতিপক্ষের হা-ম-লা-য় যুবদল নেতা আ হ ত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা শামীনুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা ও হামহামিয়া নামের দুইটি জলমহাল সরকার কর্তৃক ইজারা পান পূর্ব ইব্রাহিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন। তিনি ইজারা পেয়ে প্রথমে গাদিয়ালা জলমহাল আবিবুল বারী আয়হান ও পরে সুহেল আহমদ গংদের কাছে সাবলিজ প্রদান করেন।

একই সঙ্গে হামহামিয়া জলমহাল পার্থ গংদের কাছে সাবলিজ প্রদান করেন। এ ঘটনায় স্থানীয় নলুয়া নোয়াগাঁও গ্রামের দুলু মিয়া বাদী হয়ে এসব সাবলিজ বাতিল চেয়ে গত ৩০ জুন ২০২৫ সালে মৎস্য, সমবায় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে উক্ত অভিযোগটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে আসে এবং জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এরই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগটির শুনানীর তারিখ নির্ধারণ ছিল। শুনানিকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে অফিসের বাইরে গিয়ে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বিএনপি নেতা আবিবুল বারী আয়হান বলেন, সুহেলসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আমার ছোট ভাই শামীনুর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত আছি।

যদিও সুহেল আহমদ অভিযোগ অস্বীকার করেছেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, জলমহাল দুটির শুনানিকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে অফিস থেকে বের হয়ে গিয়ে মারামারি করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!