শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জগন্নাথপুরে গাছের ডালে ঝুলে থাকা মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালের সঙ্গে ঝুলে ছিল গুলজার হোসেন (২৩) নামের এক যুবকের মরদেহ।

শুক্রবার(১৭ জানুয়ারি) সকালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল নদীর পাড় থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গুলজার হোসেন সমধল (নোয়াগাঁও) গ্রামের নেওর মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান ওই যুবক। শুক্রবার সকালে পরিবার লোকজন তাকে ঘরে না পেয়ে খুঁজতে বের হন।
পরে বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় গুলজারকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল মিয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গুলজার মিয়ার স্ত্রী রুবা আক্তার বর্তমানে সৌদি আরবে রয়েছেন। মুঠোফোনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকত।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!