রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আগামী ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয় আগামী ১ জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১১ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন নেতাকর্মীরা। ১২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে সারাদেশের সব ইউনিটে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর মধ্যে এদিন রাতে আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারাদেশে সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরতে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি করবেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়– ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গুলিস্তান স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের ৮টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের উদ্যোগে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা বা যেকোনো একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কর্মসূচি ঘোষণা করেন বলে বিবৃতিতে জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!