শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ছাতকে রাস্তায় গাছ ফেলে ৪ গাড়িতে ডাকাতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়েছে।

বুধবার মধ্যরাতে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি লরির গতি রোধ করে।

লরিটি সড়কে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতদল। এ সময় হামলায় তিন-চারজন যাত্রী আহত হন।

যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন বলেন, ‘আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ডাকাতেরা সব নিয়ে গেছে। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিল।’

আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, নারীদের স্বর্ণালংকারসহ বাসের যাত্রীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতেরা। চালককে মারধর করা হয়েছে। তাতে অনেকে আহত হয়েছেন।

আলী হোসেন নামের এক প্রাইভেট কারচালক বলেন, ‘সামনে চার-পাঁচটি গাড়ি দাঁড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই।

এ সময় ডাকাতের হামলায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতেরা পালিয়ে যায়।’

এ ব্যাপারে জানতে চাইলে ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কবির আহমদ বলেন, আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতেরা যাত্রীদের কিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!